ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রী হেমা গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 11:30 AM

অভিনেত্রী হেমা গ্রেপ্তার

অভিনেত্রী হেমা গ্রেপ্তার

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমাকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত ১৯ মে বেঙ্গালুরুর একটি ফার্মহাউজে আয়োজিত রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন হেমা। কিন্তু এ দিন গোপন সংবাদের ভিত্তিতে পার্টিতে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। মূলত এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যেই সিসিবির অফিসে তলব করেছিল হেমাকে। পরিচয় গোপন রাখতে বোরকা পরে হাজির হয়েছিলেন তিনিও। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় অভিনেত্রীকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ।

সিসিবির একটি সূত্র জানায়, ওই ফার্মহাউজে জন্মদিনের পার্টির আড়ালে রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে পাশ্ববর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে লোকজন উপস্থিত হয়েছিলেন। ছিলেন বেঙ্গালুরুরের কিছু মানুষও।

জানা গেছে, পার্টিতে যোগ দেওয়া অতিথিদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে হেমাসহ ৮৬ জনের রক্ত পরীক্ষার রিপোর্টে মাদক গ্রহণের তথ্য পাওয়া যায়। এই পার্টিতে অংশ নিয়েছিলেন ১০৩ জন ব্যক্তি। এর মধ্যে ৭৩ জন পুরুষ ও ৩০ জন ছিলেন নারী।
আরও পড়ুন
নিজ বাড়িতে রক্তাক্ত মিমি চক্রবর্তী
ফ্যামিলি ড্রামায় আসছেন রানি মুখার্জি

ফার্মহাউজের ওই রেভ পার্টিতে অভিযান চালিয়ে এমডিএমএ পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো ক্যানাবিস (গাঁজা), কোকেন, হাই-অ্যান্ড কারস, সাউন্ড এবং লাইটিংসহ ডিজে সরঞ্জাম জব্দ করে পুলিশ। যার মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি।

প্রসঙ্গত, আশির দশকের শেষের দিকে রুপালি পর্দায় অভিষেক হয় হেমার। ক্যারিয়ারে এখন পর্যন্ত আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডিয়ান হিসেবেও বেশ খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status