উপজেলা নির্বাচন উপলক্ষে বীরগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
সুজন শেখ, বীরগঞ্জ
প্রকাশ: Monday, 20 May, 2024, 9:35 PM
উপজেলা নির্বাচন উপলক্ষে বীরগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ থানার তদন্ত ( ওসি) মইনুল ইসলামের সঞ্চালনায় অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মমিনুল করিম। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং অফিসার ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং অফিসার ফজলে এলাহী বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।