ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
চৌদ্দগ্রামে বজ্রপাতে নিহত ১, অপর ১ জন আহত
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
প্রকাশ: Monday, 20 May, 2024, 9:37 PM

চৌদ্দগ্রামে বজ্রপাতে নিহত ১, অপর ১ জন আহত

চৌদ্দগ্রামে বজ্রপাতে নিহত ১, অপর ১ জন আহত

চৌদ্দগ্রামে বজ্রপাতে মোঃ আনোয়ারুল হক (২৮), নামে ১ মাটিকাটার শ্রমিক নিহত হয়েছে।

নিহত আনোয়ারুর (২৮)  লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ সময় আহত হয়েছেন একই এলাকার আরেক শ্রমিক মজিবুর রহমান।
রোববার (১৯ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর এলাকার ফসলী মাঠে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা।

এই ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আহত মজিবুর রহমান জানান, ‘উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেন এর ফসলী জমিতে রোববার সকাল থেকে ১০-১২ জন মাটি কাটার কাজ করতেছিলাম। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এমন সময় হঠাৎ একটি বজ্রপাত আনোয়ারুল হক সহ আমাদের কয়েকজনের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়। আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ জানান, ‘বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মজিবুর রহমান নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status