ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
দোহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 20 May, 2024, 9:32 PM

দোহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে  ৪ প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা

দোহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের দোহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপলোমেসি চাকমা। সোমবার (২০ মে)  বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দোহাজারী এবং পৌরসভার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকা ও প্রতিশ্রুত পন্য সরবরাহ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংশ্লিষ্ট ধারায় ৪টি প্রতিষ্ঠানকে মোট সাতাশি হাজার টাকা জরিমানা করে ঘটনাস্থলেই আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে দোহাজারী তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই বিল্লালের নেতৃত্বে পুলিশ টিম, স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম এবং ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা দোহাজারী বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছিলো। বিশেষ করে দোহাজারী মাছ বাজারে ওজনে কম দেওয়া এবং পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অভিযোগ পাওয়া যায়। উপজেলার সর্ববৃহৎ দোহাজারী বাজারটিতে মাসে অন্তত ২বার মোবাইল কোর্ট পরিচালনা করার দাবী স্থানীয়দের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status