ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে সফরে সমাজরকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 19 May, 2024, 2:40 PM

কুড়িগ্রামে সফরে সমাজরকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

কুড়িগ্রামে সফরে সমাজরকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

আজ ১৮ মে শনিবার কুড়িগ্রামে সফরে এসে সমাজরকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি
বলেছেন,লাইভ আইডেন্টিফিকেশনের মাধ্যমে সুবিধা ভোগীদের ভাতা প্রনয়নের প্রক্রিয়া চলছে। তখন সবাই জানতে পারবে ভাতা ভোগী কারা।দেশে বর্তমান ৩ টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে ১২টি শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্টা করা হবে।

 আজ বিকেলে কুড়িগ্রাম শহরে উত্তরবঙ্গ জাদুঘরের নির্মাণাধীন ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন এবং কুড়িগ্রামে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের প্রতিলিপি দর্শনার্থীদের জন্য উন্মোচনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, দেশের প্রত্যেক ইউনিয়নে বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা করা  প্রসঙ্গে তিনি বলেন, যে গুলো প্রকৃত অর্থেই বিশেষ স্কুল সেগুলোকে স্বীকৃতি দেয়া হবে। 

পাশাপাশি সাধারণ শিশুদের সাথে বিশেষ শিশুদের একিভুত করা এবং যারা একেবারেই বিশেষ তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে। এসময় ভিক্ষুক ও বেদে সম্প্রদায়সহ তৃতীয় লিঙ্গের লোকজনের পুর্ণবাসনের কথাও জানান তিনি। 

তিনি কুড়িগ্রাম সার্কিট হাউজের অতিথি ভবনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা গ্রহন করেন। 

পরে মন্ত্রী জেলা শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট আইনজীবি ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠা এসএম আব্রাহাম লিংকনের গণসংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন। 

এসময় কুড়িগ্রাম- ১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট বিপ্লব হাসান পলাশ,
লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রাম 
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status