|
উপজেলা নির্বাচন বর্জনে নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ
আজিজ আহমেদ,নোয়াখালী
|
![]() উপজেলা নির্বাচন বর্জনে নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ শনিবার রাতে উপজেলা যুবদলের আয়োজনে বানিজ্যিক শহর চৌমুহনীর পাবলিক হল চত্বর থেকে নোয়াখালী ফেনী মহাসড়ক থেকে পূর্ব বাজার পর্যন্ত এই লিফলেট বিতরণ কার্যক্রম করেন। র্যালী ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মঞ্জুরুল আজিম সুমন জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি।বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের, সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন, উপজেলা যুগ্ন সিনিয়র আহবায়ক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, খোরশেদ, আব্দুল রশিদ মাসুদ, সায়েম হোসেন সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হারুন, যুগ আহবায়ক মোহাম্মদ জহির, মোহাম্মদ বুলু, মোহাম্মদ কিরণ, মোহাম্মদ ফজলু, পৌর তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হারুন, ছাত্র দল সহ অনেকেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১৬ ডিআইজিসহ আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬'র পুরস্কার বিতরণ ও সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফের র্যালি ও আলোচনা সভা
মাদারগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র্যালী ও আলোচনা সভা
