|
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার জানা যায়, গত শুক্রবার উপজেলার মীরের বাড়ী এলাকার মন্টু চন্দ্র রায়ের ছেলে গ্রেপ্তারকৃত রতিন্দ্রনাথ রায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বকুল রানীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত বকুল রানীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বকুল রানী মারা যায়। পরে নিহতের ভাই রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৩ ঘণ্টার মধ্যে ঘাতক রতিন্দ্রনাথ রায়কে গ্রেপ্তার করে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা রুজু হলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঘাতক রতিন্দ্রনাথ রায়কে গ্রেফতার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ঘাতকে পুলিশী নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
