ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
শার্শায় ৭২ লাখ টাকার স্ব‌র্ণের বারসহ তরুণ আটক
জুবা‌য়ের হো‌সেন, য‌শোর
প্রকাশ: Monday, 22 April, 2024, 12:05 PM

শার্শায় ৭২ লাখ টাকার স্ব‌র্ণের বারসহ তরুণ আটক

শার্শায় ৭২ লাখ টাকার স্ব‌র্ণের বারসহ তরুণ আটক

যশোরের শার্শা সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ চয়ন‌ হো‌সেন (১৮) না‌মে স্বর্ণ পাচারকারী তরুণকে আটক করে‌ছে বি‌জি‌বি।

আটক চয়ন হো‌সেন শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।

খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, রোববার (২১ এ‌প্রিল) রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করেন তারা।
লেফটেন্যান্ট কর্ণেল খুরশীদ আনোয়ার বলেন, “গোগা সীমান্ত দিয়ে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে গোপন খবরে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় একটি ব্যটারিচালিত ভ্যান সীমান্তের দিকে যাচ্ছিল। ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।
“প্রথমে তার শরীরে তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, তার জুতার ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো রয়েছে।”

পরে জুতার ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৭০৪ গ্রাম এবং বাজারমূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান। ।

তিনি বলেন, উদ্ধার স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status