|
ডাক জীবন বীমার কিস্তি নগদ-এ, যেতে হবে না ডাকঘরে
নতুন সময় ডেস্ক
|
![]() ডাক জীবন বীমার কিস্তি নগদ-এ, যেতে হবে না ডাকঘরে ডাক ভবনে আয়োজিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা: আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম। চুক্তি স্বাক্ষরকালে ডাক অধিদপ্তরের মহাপরিচালক জনাব কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্তিত ছিলেন। এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার আওতায় যতগুলো পলিসি আছে – আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমা সবগুলোর বীমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। ১৮৮৮ সালে প্রথম চালু হওয়া এই সেবাটি দেশের সবচেয়ে পুরনো জীবন বীমা সেবা যেখানে প্রায় দুই লাখ গ্রাহক আছেন। এই গ্রাহকেরা এতদিন কিস্তি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের ভেতর ডাক ঘরে যাওয়ার পরেই কেবল কিস্তির টাকা জমা দিতে পারতেন। এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে প্রিমিয়াম পরিশোধের সুবিধা পাবেন। গ্রাহকেরা তাদের নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবন বীমা’ বা ‘PLI’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিলে কিস্তি পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই গ্রাহক একটি ডিজিটাল রিসিট ও কনফার্মেশন মেসেজ পাবেন, যা ভবিষ্যতের প্রমাণ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক জনাব কাজী আসাদুল ইসলাম বলেন, “ডাক জীবন বীমা দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে আমরা কাজ করছি। এখন নগদের মাধ্যমে প্রিমিয়াম দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকেরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।” এই উদ্যোগের বিষয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক জীবন বীমা এ দেশের অনেক পুরোনো এবং জনপ্রিয় একটি সেবা। এখন নগদের মাধ্যমে এই টাকা জমা দেওয়ার সুযোগ তৈরির ফলে গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। সরকারি সেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।” ডাক বিভাগের এই আধুনিকায়নের ফলে বীমা সেবায় আরও স্বচ্ছতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে নগদের সেবার কলেবরে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হওয়ার ফলে নগদের গ্রাহকদের যেমন সুবিধা হবে তেমনি আরো নতুন নতুন গ্রাহকও নগদের নেটওয়ার্কে যুক্ত হবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) জনাব এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) জনাব পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) ও অতিরিক্ত দায়িত্ব (পরিকল্পনা) জনাব মোঃ জাকির হাসান নূর এবং পরিচালক (তদন্ত ও পরিদর্শন) ও অতিরিক্ত দায়িত্ব (কর্মী ও সংস্থাপন) জনাব খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
