|
উপহার গ্রহণে না, সততায় দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() উপহার গ্রহণে না, সততায় দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া জানা গেছে, সম্প্রতি দুই ব্যক্তি সংসদ সদস্যের বাসভবনে মিষ্টি ও বিভিন্ন ফলের প্যাকেট নিয়ে উপস্থিত হন। তারা ধারণা করেছিলেন, উপহার প্রদান করলে সংসদ সদস্য সন্তুষ্ট হবেন। তবে সেখানে দেখা যায় ব্যতিক্রমী দৃশ্য। সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করলেও ব্যক্তিগত কোনো উপহার গ্রহণ না করে বিনয়ের সঙ্গে সেগুলো ফেরত দেন। তিনি জানান, জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা জরুরি এবং উপহার গ্রহণের সংস্কৃতি নিরুৎসাহিত করা প্রয়োজন। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে এ ধরনের উপহার প্রদান সংস্কৃতি কমানো গেলে দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে। এমপি মহোদয়ের এ উদ্যোগকে অনেকেই সততা ও নৈতিক নেতৃত্বের একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখছেন। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের পদক্ষেপ জনপ্রতিনিধিদের প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
