ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ফুয়েল কার্ডে জ্বালানি সুবিধা দিতে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Wednesday, 6 May, 2026, 12:40 PM

ফুয়েল কার্ডে জ্বালানি সুবিধা দিতে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

ফুয়েল কার্ডে জ্বালানি সুবিধা দিতে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যেও কৃষকদের ফসল উৎপাদন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকারের এ বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা। তবে এই মহৎ উদ্যোগকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, উপজেলার আওনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা ফুয়েল কার্ডের আবেদন ফরম জমা নেওয়ার নামে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন। স্থানীয় একাধিক কৃষক জানান, সরকারি এই সুবিধা পেতে নির্ধারিত কোনো ফি না থাকলেও ফরম জমা ও তালিকাভুক্তির কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, সরকার কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে এই কার্যক্রম চালু করলেও কিছু অসাধু কর্মকর্তা সেটিকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। এতে প্রকৃত কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি সেবার প্রতি আস্থাও হারাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কৃষকদের হয়রানি বন্ধে উপজেলা কৃষি অফিসের কঠোর নজরদারি কামনা করেছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status