ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুর বাইপাসে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ফাহিম ফরহাদ,গাজীপুর
প্রকাশ: Tuesday, 16 April, 2024, 5:14 PM

গাজীপুর বাইপাসে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

গাজীপুর বাইপাসে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় বাসের চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ মাহমুদ (২৫) এবং তার স্ত্রী তানজিম বকশী (২১) ।


সালনা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন গণমাধ্যমে নিশ্চিত করে জানান, আসিফ ও তার স্ত্রী রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহন এর একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।
 
নিহতের প্রতিবেশীরা সাংবাদিকদের জানান, গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। তারা তাদের এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়ায় গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status