|
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ কাল
নতুন সময় প্রতিবেদক
|
![]() কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ কাল জানা গেছে, আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনগ্রহণ শুরু হবে ২২ এপ্রিল থেকে। যা চলবে ৩০ মে পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য গুরুত্ব বিষয় অনলাইন ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান বলেন, আগামীকাল বুধবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। একইদিন অনলাইনেও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। গেল বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে। কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
