ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কুরুচিপূর্ণ হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 March, 2024, 2:46 PM
সর্বশেষ আপডেট: Sunday, 24 March, 2024, 12:05 AM

 
জবি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কুরুচিপূর্ণ হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল

জবি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কুরুচিপূর্ণ হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের এবার আরেক নারী শিক্ষার্থীর সঙ্গে গোপন হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখা যায়।

এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, আবু শাহেদ ইমন ওই নারী শিক্ষার্থীকে বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা দিয়েছে।

ওই নারী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার কথা জানালে শিক্ষক ইমন সমঝোতা করতে চায়।

ভাইরাল স্ক্রিনশটে থেকে আরও দেখা যায়, আবু শাহেদ ইমন ওই নারী শিক্ষার্থীকে তাঁর কোর্সে নাম্বার বাড়িয়ে দিতে চায় এবং বিভাগের শিক্ষক বানানোর জন্যও প্রস্তাব দেয়।

ওই নারী শিক্ষার্থীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিকেতনে দেখা করে টাকা দেওয়ারও প্রস্তাব দেয়।

বিভাগটির চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি তো এখনও বিভাগটির দায়িত্ব গ্রহণ করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কি ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আমি আর কি বলবো!’

এই বিষয়ে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক সামির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চ্যাট দেখেছি। কিন্তু এই বিষয়ে আমি কিছু জানি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status