|
যৌনতার পর্দা ফাঁস করলেন ইমরান হাশমি
নতুন সময় ডেস্ক
|
![]() যৌনতার পর্দা ফাঁস করলেন ইমরান হাশমি চুম্বন খারাপ কিছু নয়। তা অন্তরঙ্গতার বহিপ্রকাশ। চিত্রনাট্যে এই দৃশ্যের প্রয়োজন হতেই পারে। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান যা বলছেন, তা জানলে চমকে উঠতে হবে। বলিউডের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় এই নায়কের এবার সাফ দাবি, তার ‘সিরিয়াল কিসার’ ভাবমূর্তির সুযোগ তুলেছেন পরিচালক ও প্রযোজকেরা। এটা অবশ্য ঠিক যে, ধীরে ধীরে পর্দায় চুম্বনদৃশ্য থেকে নিজেকে গুটিয়ে এনেছেন নায়ক। কেন, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। বলিউড হাঙ্গামা এই সাক্ষাৎকারে জানতে চেয়েছিল পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে এখন আর ইমরানকে দেখা যায় না কেন? উত্তরে নায়ক তুলে ধরেছেন দুটি দিক। প্রথমটা চলচ্চিত্র নির্মাণের দিক। ইমরান জানিয়েছেন, এখন যখন তিনি নিজের আগের ছবিগুলো দেখেন স্পষ্ট বুঝতে পারেন চিত্রনাট্যে ওই জায়গাগুলোয় চুম্বনের কোনো প্রয়োজনই ছিল না। পরিচালক ও প্রযোজকেরা তাকে ব্যবহার করে যৌন-দৃশ্যের টানে সিনেমা হলের সিট ভর্তি করতে চাইতেন। দ্বিতীয় কারণ স্ত্রী পারভিন শাহানি। নায়ক সাফ জানিয়েছেন যে, পর্দায় চুম্বনদৃশ্য না করার বিষয়ে তাকে পরামর্শ স্ত্রীই দিয়েছিলেন। তিনি আসলে ইমরানের যে ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল, তা নিয়ে উদ্বেগে থাকতেন। স্ত্রীর কথা মেনেও নেন নায়ক। তবে করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকে শো-টাইম নামে যে ওয়েব সিরিজ আসছে, তার ট্রেলারে কিন্তু ইমরানকে চুম্বনদৃশ্যে দেখা গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
