|
নিজ শিশুপূত্রকে জিম্মি করে স্ত্রীর কাছে টাকা দাবি, অতপরঃ
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() নিজ শিশুপূত্রকে জিম্মি করে স্ত্রীর কাছে টাকা দাবি, অতপরঃ গতকাল ১৯ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, ৩ বছরের শিশু জারি'র পিতা দীর্ঘদীন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তার স্ত্রীকে প্রায় সময় বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত এবং নির্যাতন করতো। এক পর্যায়ে গত ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ রৌমারীতে শিশু ভিকটিমের বাবা তার বাসায় ভিকটিমকে আটকে রেখে তার মাকে বাসা থেকে বের করে দেয় এবং তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে। পরবর্তীতে ভিকটিম শিশুটির মা রৌমারী থানায় এসে অভিযোগ করার পর তাৎক্ষণিকভাবে রৌমারী থানার একটি চৌকস টিম ভিকটিমকে উদ্ধার করে রৌমারী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে মায়ের কোলে ফিরিয়ে দেয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ জানায়,আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
