ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ফরিদপুরের ভাঙ্গায় বাস লেগুনা সংঘর্ষে ৪ জনের প্রাণহানি
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
প্রকাশ: Friday, 19 January, 2024, 11:41 PM

ফরিদপুরের ভাঙ্গায় বাস লেগুনা সংঘর্ষে  ৪ জনের প্রাণহানি

ফরিদপুরের ভাঙ্গায় বাস লেগুনা সংঘর্ষে ৪ জনের প্রাণহানি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও জেলার মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম। আহত পাঁচজনের নামপরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জগামী একটি লেগুনার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status