ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রাজস্থলীতে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ করে দিল উপজেলা প্রশাসন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 January, 2024, 11:45 PM

রাজস্থলীতে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

রাজস্থলীতে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় অনুমোদনহীন দুই টি ইটভাটায় অভিযান চালিয়ে তৈরিকৃত কাঁচা ইট ধংস করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুর ১২ টায়  উপজেলার বড়ই তলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বি আর বি  ব্রিকস্ নামের ইট প্রস্তুতকারী ভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অপর দিকে কলেজ পাড়ায় কে ভি ডাবলিউ কে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে চুল্লি নিভিয়ে দে এবং তৈরিকৃত ইট ভেঙ্গে দেওয়া হয়। 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, অনুমোদনহীন ইটভাটা পরিচালনার দায়ে ভাটার ম্যানেজার কাজল দাস গুপ্ত নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভাটার ইট ধংস করে  দেওয়া হয়। অভিযানে রাজস্থলী থানার  পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা  নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন   বলেন, ‘লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে জেলাপ্রশাসকের নির্দেশে। রাজস্থলীর বি আর বি  ব্রিকসের বৈধ লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অপর একটি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
অভিযোগ রয়েছে,পার্বত্য চট্টগ্রামের অনুমোদনহীন ইট ভাটাগুলোতে পোড়ানো হয় বনের কাঠ। এতে করে একদিকে পাহাড়ের বনাঞ্চল ধ্বংস হচ্ছে,আরেকদিকে দূষিত হচ্ছে পরিবেশ।তিনি আরো বলেন আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ছবি ও ক্যাপসন, রাজস্থলীতে উপজেলা নির্বাহী অফিসারে নেতৃত্বে ইটভাটা গুরিযে দেওয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status