ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কে দোহাজারী পৌরসভার সংবর্ধনা
জাবের বিন রহমান আরজু, দক্ষিণ চট্টগ্রাম
প্রকাশ: Friday, 19 January, 2024, 11:47 PM

সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কে দোহাজারী পৌরসভার সংবর্ধনা

সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কে দোহাজারী পৌরসভার সংবর্ধনা

পার্বত্য জেলা বান্দরবান ৩০০ নং আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৭ম বারের মত  সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিং এমপিকে সংবর্ধনা দিয়েছেন দোহাজারী পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকালে দোহাজারী পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ের সামনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভার মেয়র মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসন থেকে টানা ৭ম বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, দোহাজারীর মানুষ আমার আত্মার আত্মীয়, বান্দরবান জেলার সমস্ত এলাকায় দোহাজারী মানুষ রয়েছে। কাঠ ব্যবসায়ী, চাকুরীজীবী তাদের সাথে আমার সু সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরী মোঃ লোকমান হাকিমকে দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক দেওয়ার জন্য। দোহাজারী বাসী তাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। দোহাজারী পৌরসভার উন্নয়নে যে কোন প্রয়োজনে আমি সব সময় পাশে আছি এবং থাকবো চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, দোহাজারী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, ১ নং প্যানেল মেয়র মাষ্টার নাজিম উদ্দীন, ২ নং প্যানেল মেয়র মুহাম্মদ ইদ্রিস, ৩ নং প্যানেল মেয়র ডাঃ মমতাজ বেগম লিলি, কাউন্সিলর যথাক্রমে- শাহ আলম, চিত্তরঞ্জন বিশ্বাস, এস এম পহর উদ্দিন, আবদুল আজিজ মাসুম, আয়েশা আক্তার, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, দোহাজারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, দোহাজারী পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোলাইমান, মহা নগর ছাত্র লীগ নেতা মোঃ আহাদ, মোঃ জিকুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status