ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাউফলে ৭ বছরের শিশু ধর্ষিত, গ্রেফতার ১
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Friday, 19 January, 2024, 11:49 PM

বাউফলে ৭ বছরের শিশু ধর্ষিত, গ্রেফতার ১

বাউফলে ৭ বছরের শিশু ধর্ষিত, গ্রেফতার ১

বাউফলে ৭বছরের এক শিশু  ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সেলিম শিকদারকে (৬৫) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, নির্যাতনের শিকার শিশুটি তার নানুর সাথে উপজেলার দাশপাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি বাড়িতে বসবাস করতেন।

ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অন্যান্য শিশুদের সাথে মাঠে খেলা করছিল  ওই শিশুটি। সুযোগ বুঝে সেলিম সিকদার শিশুটিকে জোর করে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে।

পরে শিশুটি তার নানুকে সব ঘটনা খুলে বলে। এঘটনায় তার নানু বাদি হয়ে আজ শুক্রবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সেলিমকে আটক করা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status