ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিষের বোতল হাতে তরুণীর অনশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 1:39 PM

স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিষের বোতল হাতে তরুণীর অনশন

স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিষের বোতল হাতে তরুণীর অনশন

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন তিনি। বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভিড় জমায় উৎসুক জনতা।


ওই তরুণী জানান, প্রায় তিন বছর আগে পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওই তরুণীর সঙ্গে একই কলেজের অনার্সের ছাত্র কলাপাড়ার মহল্লাপাড়া গ্রামের রাব্বির প্রেম হয়। গত বছর তারা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন রাত্রিযাপন করেন। পরে রাব্বি বিয়ের বিষয়টি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

কোনো উপায় না পেয়ে মঙ্গলবার সকালে ওই তরুণী বিষের বোতল হাতে নিয়ে রাব্বির বাড়িতে অবস্থান নিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
 
এ ঘটনায় রাব্বিকে খুঁজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।
 
এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status