ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফ্লাইট বিলম্বের ঘোষণা দিতেই পাইলটকে চড় মারলেন যাত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 1:36 PM

ফ্লাইট বিলম্বের ঘোষণা দিতেই পাইলটকে চড় মারলেন যাত্রী

ফ্লাইট বিলম্বের ঘোষণা দিতেই পাইলটকে চড় মারলেন যাত্রী

ফ্লাইট দেরিতে ছাড়ার বিষয়ে ঘোষণা দেওয়ার সময় ভারতের বেসরকারি উড়োজাহাজসংস্থা ইনডিগোর এক ফ্লাইটে পাইলটের ওপর চড়াও হন এক যাত্রী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইনডিগোর ৬ই-২১৭৫ ফ্লাইটটি দিল্লি থেকে গোয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ১৩ ঘণ্টায়ও ফ্লাইটটি দিল্লি ছেড়ে যেতে পারেনি। ফ্লাইট দেরিতে ছাড়ার বিষয়ে ঘোষণা দিতেই বাধে এই বিপত্তি।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। পাইলট তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন এবং এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হলুদ রঙের হুডি পরা এক ব্যক্তি হঠাত করে উড়োজাহাজের শেষ সারি থেকে দৌড়ে এসে ফ্লাইটের কো-ক্যাপ্টেন অনুপ কুমারকে চড় মারেন। বেশ কয়েক ঘণ্টা বিলম্বের কারণে ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) বিধির আওতায় তিনি আগের ক্রুর স্থলাভিষিক্ত হন।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে যাত্রীকে উড়োজাহাজ থেকে বের করে নিয়ে এসে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।

গত কয়েকদিনে দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইটের সময়সীমা নিয়ে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এক দিনের মধ্যেই ১১০টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত ও আরও ৭৯টি বাতিল হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status