|
কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রাম বিএম কলেজের অধ্যক্ষ জনাব রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে ও উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমের সঞ্চালনা ও সার্বিক দিকনির্দেশনায় উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন জনাব ডাঃ আমিনুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব আবু যোবায়ের আল মুকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মোঃ শাহিনুর রহমান, কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মওলানা নুর বখত প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ এবং উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট তাদের নিজস্ব ক্যাম্পাসে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় আলোচকগন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তন, জীবনবোধ ও উদ্দ্যোগের প্রশংসা করেন এবং কুড়িগ্রামের শিক্ষার্থীরা যেন নার্সিং, মিডওয়াইফারি, কেয়ারগিভিংয়ে বিশ্বময় ছড়িয়ে দিতে পরেন সেই আশাবাদ ব্যক্ত করে বলেন, নার্সিং, মিডওয়াইফারি, কেয়ারগিভিং বিশ্বের বেশকিছু প্রতিষ্ঠিত পেশার অন্যতম একটি পেশা। দিনে দিনে বাড়ছে এই পেশার চাহিদা। সদাশয় সরকার বিশ্বময় মানবসম্পদ সৃষ্টির অভীষ্ট লক্ষ্যে সরকারী নার্সিং প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারিভাবে নার্সিং প্রতিষ্ঠান গড়ার পথকে সুগম করেছে এই অর্জন ধরে রাখতে হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
