|
কিশোরগঞ্জে গাঁজা ও মাইক্রোবাসসহ ২ জন গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে গাঁজা ও মাইক্রোবাসসহ ২ জন গ্রেফতার শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে গ্রেফতার করা হয় আসামীদের। মিডিয়া সেলের দেয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৩/০১/২০২৪ খ্রি: ১৩.৫৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন রশিদাবাদ সাকিনস্থ বেইলিব্রিজ সংলগ্ন রশিদাবাদ চৌরাস্তার উত্তর পাশে ভৈরব হতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং- উজান কাসিয়ারচর, থানা- গেীরিপুর, জেলা- ময়মনসিংহ, ২। মোঃ আঃ মালেক (৩২), পিতা- মৃত আব্দুল হাসিম, সাং- ছনখোলা, থানা- চুনারুঘাট জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ২১(একুশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য ও ০১(এক) টি মাইক্রোবাস উদ্ধার করে ১৩/০১/২০২৪ খি: ১৪.২৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
