ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 January, 2024, 1:59 PM

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের

আত্বীয়ের বাড়ি থেকে ফেরার পথে মানিকগঞ্জে ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ -সিংগাইর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। নিহত অটোরিক্সার চালকের নাম শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন হলেন- জসিম তালুকদার (৪৫) ও তার নাতিন- ইয়াসিন (৫)। 

আহতরা সবাই মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপালটির মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status