ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শেরপুরের দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 January, 2024, 1:57 PM

শেরপুরের দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শেরপুরের দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শেরপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হচ্ছেন— শেরপুর-১ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিউর রহমান আতিক ভোট পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট। 


শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী দুই লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ ভোট পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম এক লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ভোট পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।  

রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম রোববার মধ্য রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।  

বেসরকারিভাবে ঘোষিত ফলে টানা পাঁচবারের এমপি হুইপ আতিউর রহমান আতিককে পরাজিত করে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু। এতে জয়লাভ করায় তার বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মীরা রোববার মধ্যরাতে ছানুকে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমবেত হন। সেখানে রাখা বক্তব্যে ছানু শেরপুরের ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন এবং সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status