ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
‌‘সংসদে বিরোধী দল হবে আওয়ামী স্বতন্ত্র লীগ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 January, 2024, 2:00 PM

‌‘সংসদে বিরোধী দল হবে আওয়ামী স্বতন্ত্র লীগ’

‌‘সংসদে বিরোধী দল হবে আওয়ামী স্বতন্ত্র লীগ’

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ।  তাদের আসন সংখ্যা ২২৩ টি। এর পর সব থেকে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের আসন সংখ্যা ৬২টি। এ ছাড়া জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।

এখন নানা মনে প্রশ্ন হচ্ছে— আগামী দ্বাদশ সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকায় থাকবে কারা। এ বিষয়ে মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ আগামী সংসদে বিরোধী দল হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের এ সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী স্বতন্ত্র লীগ হবে বিরোধী দল’।

মহিউদ্দিন আহমদ বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে— আওয়ামী লীগের একটি প্রক্সি বিরোধী দল হবে এবং আওয়ামী স্বতন্ত্র লীগ জাতীয় পার্টিকে নিয়ে বিরোধী দল হবে।

ভোটের ফারাক ব্যাপক হওয়ার বিষয়ে তিনি আরও বলেন, যার প্রার্থীর যেখানে ক্ষমতা বেশি ছিল, সেখানে যথেচ্ছভাবে ভোট প্রয়োগ করা হয়েছে। কোথাও কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না।
এ পর্যন্ত ঘোষিত ফলে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৬২ আসনে। জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন। সুতরাং স্বতন্ত্র পার্টির প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, আর যারা অন্যান্য দল থেকে প্রার্থী হয়েছেন, যেমন জাতীয় পার্টি, ওয়ার্কার্স ও জাসদ। এদের আশা ছিল যে এদের জিতিয়ে আনার দায়িত্ব ছিল আওয়ামী লীগের। কিন্তু তারা এখন বলবে যে, আমাদের গাছে তুলে মই সরিয়ে নিয়েছেন। আমি বলব যে, অনেক রাজনীতিবিদ এই নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্লাউন হিসেবে প্রমাণ করে ফেলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status