|
বিজয়নগরে অভিভাবক সমাবেশে ভোট চাইলেন এমপির সহধর্মিণী অধ্যাপক ফাহিমা খাতুন
ইয়াছিন মাহমুদ,ব্রাহ্মণবাড়িয়া
|
![]() বিজয়নগরে অভিভাবক সমাবেশে ভোট চাইলেন এমপির সহধর্মিণী অধ্যাপক ফাহিমা খাতুন তিনি বর্তমান সরকার ও তাঁর স্বামী স্থানীয় তিন বারের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উন্নয়ন চিত্র তুলে ধরে আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট চান তিনি। চাঁনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃধার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল রহমান মান্না, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা এম অলি আহমেদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিম চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা বলেন,উবায়দুল মোকতাদির চৌধুরীর বিকল্প আমরা কিছুই দেখছি না। উবায়দুল মোকতাদির চৌধুরী গত-১৪ বছরে যে পরিমান উন্নয়ন করেছে এই ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগরে) আসনে অতীতে কোনো সংসদ সদস্য তা করে নি, করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মান, রাস্তা পাকা,সরকারি সকল অনুদান জনগণের দুয়ারে পৌছে দেন যা মোকতাদির চৌধুরীর আগের কোনো এমপি তা পারে নি। সব শেষে সকলেই শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে র,আ,ম,উবায়দুল মোকতাদির চৌধুরীকে পুনরায় সংসদ সদস্য হিসেবে দেখতে চান বলে প্রতিশ্রুতি দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
