|
লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়
মোঃ আমিন হোসেন ,নলছিটি
|
![]() লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নলছিটির কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমরা অসংখ্য নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন থেকে নলছিটি লঞ্চঘাটে এসেছি। এখানে আগে থেকেই অপেক্ষমান অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ছিল। এই লঞ্চে নেতাকর্মীরা বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে। আমাদের নৌ পথে সহযেই জনসভায় যাওয়া যাচ্ছে। এ জন্য অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম ভাইকে ধন্যবাদ জানাই। লঞ্চের মালিক নিজাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য নলছিটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদান করবেন। তাদের আরামদায়ক যাত্রার জন্য অ্যাডভেঞ্চার লঞ্চ ফ্রি দেওয়া হয়েছে। লঞ্চে চড়ে জনসভায় যাবেন, আবার ওই লঞ্চেই তারা বাড়ি ফিরতে পারবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
