|
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনী কাপ্তাই জোনের উদ্যোগে ২৫০জনের মাঝে ফ্রী চিকিৎসা প্রদান
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনী কাপ্তাই জোনের উদ্যোগে ২৫০জনের মাঝে ফ্রী চিকিৎসা প্রদান সকালে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি। চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন আর এম ও ক্যাপ্টেন মোঃ সাফাত চৌধুরী,বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সেনা সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন।বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাশ, কামাল হোসেন, এমদাদুল হক মিলন, কাইয়ুম হোসেন মিরাজ, থোয়াইসুইমং মারমা, বাপ্পী দেব, ছালমা আক্তার প্রমুখ। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি বলেছেন সেনা প্রধানের দিক নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এলাকার গরীব অসহায় বেক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দিনের বিরাজমান সমস্যা পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করায় আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। তারে সুফল এলাকার মানুষ আজ ভোগ করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
