ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপরে হামলা, নির্বাচন দপ্তরসহ ৫ পৃথক দপ্তরে অভিযোগ দাখিল
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:29 PM

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপরে হামলা, নির্বাচন দপ্তরসহ ৫ পৃথক দপ্তরে অভিযোগ দাখিল

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপরে হামলা, নির্বাচন দপ্তরসহ ৫ পৃথক দপ্তরে অভিযোগ দাখিল

নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও ১ মাস বাকি, এরই মধ্যে আসন্ন দ্বাদশ জাতিয় নির্বাচন কে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন এলাকা ৫৭ রাজশাহী-৬ (চারঘাট - বাঘা) এর স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ এবং সাবেক উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক রাহেনুল হক চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহাকারী রিটানিং কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চেয়ারম্যান অনুসন্ধান কমিটি, জেলা এসপি এবং রিটানিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।    

এবিষয়ে ভুক্তভোগী উপজেলা যুবলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৈয়ব আলী মুঠোফোনে বলেন, গতকাল মঙ্গলবার রাতে শিবপুর গ্রামরে ফরমানের বাড়িতে আসন্ন নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার সকালে শিবপুর ওর্য়াড আ’লীগ সভাপতি আব্দুল মান্নান শিশাতলা তৈয়বের ঔষধের দোকানে এসে বির্তক শুরু করে। ওই সময় মান্নান বলে নৌকার প্রার্থী শাহরিয়ার আলমের বিপক্ষে কোন কাজ করা যাবে না। কিন্ত আমি তার কথার সমর্থন না করলে ঘটনাস্থলে মান্নান ও তার সহযোগী শান্ত ও বুলবুল একটি বাসের লাঠি দিয়ে তাকে মারধর শুরু করে।    

বুধবার সকালে উপজেলা শিশাতলা নামক স্থানে তার কর্মী তৈয়ব আলীর উপরে হঠাৎ করে দেশিও লাঠি দিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। অভিযুক্তরা হলো শলুয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর দুই ছেলে শান্ত ও বুলবুল এবং তাদের সহযোগী একই গ্রামের মৃত মনিরের ছেলে আব্দুল মান্নান। নির্বাচনি আচারণ বিধি লঙ্ঘন করে তাদের এই সন্ত্রাসী হামলা সুষ্ঠু রাজনৈতিক কার্যকলাপ প্রমান বহন করে না। ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানান, সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী  রাহেনুল হক।     

চারঘাট মডেল থানা অফিসার এএসএম সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচন কেন্দ্র করে কোন ধরনে অভিযোগ থাকলে নির্বাচন কর্মকতাকে জানাতে হবে। সংশ্লিষ্ট দপ্তর পুলিশ কে জানালো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।   

সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী  রাহেনুল হক এর অভিযোগ বিষয়ে দপ্তর অবগত আছেন। নির্বাচন কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা আচারণ বিধি লঙ্ঘন করলে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status