|
শ্রীবরদীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
মোঃ খোকন মিয়া,শেরপুর
|
![]() শ্রীবরদীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড'র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনাল হেড এএম, এম মুফিদুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে। সারাদেশের ন্যায় শ্রীবরদী শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগন যেখানে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের শাখা স্থাপন করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
