|
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উদযাপনে জেলা সুইড বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উদযাপনে জেলা সুইড বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ফিজিওথেরাপিস্ট ডাক্তার হাসান মাহমুদ, বিদ্যালয়ের নির্বাহী সচিব আব্দুল হাসান ও শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। আলোচনায় বক্তারা বলেন প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন বলে গণ্য করতে হবে। তারা সমাজের মৌলিক একটি অংশ, তারা আরও বলেন সরকার ও সমাজের বিত্তবান মানুষেরা এ সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে এগীয়ে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সুবিধা বঞ্চিত এসব শিশু কিশোরেরা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
