|
নগরীর বাকলিয়ার শীর্ষ মাদক ইয়াবা ব্যবসায়ী খোকন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নগরীর বাকলিয়ার শীর্ষ মাদক ইয়াবা ব্যবসায়ী খোকন গ্রেপ্তার ২ ডিসেম্বর শনিবার মধ্যরাতে বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে আগেও মাদকসহ বিভিন্ন থানায় ৭-৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত খোকন নগরীর বাকলিয়া থানার বগারবিল এলাকার শান্তিনগরের ইসলাম ভিলার বাসিন্দা মৃত মোঃ আব্দুর রউফের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায় খোকনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। খোকন অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে খুব সু-পরিচিত! এরআগে ২৬ অক্টোবর মামলার পলাতক ৬ নং আসামী মোঃ কামাল (৪০) ও ৭ নং আসামি মোঃ তারেক (২৪) গ্রেফতার করেছিল থানা পুলিশ। আদালতে জামিন নিতে গেলে অত্র আসামিকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত। অত্র মামলার ১,২,৪ ও ৫ নং আসামীরা কোন রাজনীতির সাথে জড়িত নয়।যখন যে ক্ষমতায় আসবে তাদের রাজনৈতিক ছত্রছায়া ওরা বিভিন্ন অপকর্ম করে তাকে বলে স্থানীয় এলাকাবাসী জানায়। সম্প্রতি বাকলিয়ার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি বাকলিয়ার শান্তি নগর বগার বিল এলাকার মৃত মোহন মাঝির ছেলে স্থানীয় কিশোর গ্যাং লিডার ১৭ মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যাবসায়ী সোহেল আহমদ সেলু(৩৭), একই এলাকার মৃত আব্দুর রউফ এর ছেলে বহু মামলার আসামি, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রসী মোঃ খোকন (৩৪), সন্ত্রাসী ও এলাকার ত্রাস সাহাবু মিয়া (৩০), মৃত মোঃ আব্দুর রউফের ছেলে এলাকায় জুয়ার বোর্ডের নিয়ন্ত্রণকারী ও চিহ্নিত সন্ত্রাসীর ও বহু মামলার আসামি মোঃ সোলেমান (৩৮), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে একাধিক মামলার আসামি, কিশোর গ্যং লিডার মোঃ ফারুক (২৭), মৃত মোহনের ছেলে মোঃ কামাল (৪০) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে একাধিক মামলার আসামি, সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ তারেক (২৪) সহ ৩/৪ জন অজ্ঞাতনামা সন্ত্রসীর বিরুদ্ধে নগরীর পশ্চিম বাকলিয়া শান্তিনগর বগারবিল এলাকায় মাদকের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইমতিয়াজ হাসান পিংকু (২৬) নামে এক যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় শতাধিক সন্ত্রাসী নিয়ে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী বহু মামলার আসামি ও মাদক কারবারিরা। হামলায় ইমতিয়াজ হাসান পিংকু গুরুতর আহত হন। এই ঘটনার ইমতিয়াজ হাসান পিংকুর বাবা স্থানীয় রিক্সা গ্যারেজ মালিক মোঃ মোস্তফা (৫২) বাদি হয়ে ২১ অক্টোবর চকবাজার থানার ৭ জনকে আসামি করে ৩/৪ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করেন। এই মামলায় শনিবার দিবাগত রাতে মোঃ খোকনকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। মামলার বাদী মোঃ মোস্তফা দাবী করেন, হামলার পর থেকে মামলার ১ নং আসামি চিহ্নিত মাদক ব্যাবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসী ছিনতাইকারী সোহেল আহমদ সেলু এলাকার আরেক মাস্টার মাইন্ড, সোহেল আহমেদ সেলুর ভাগিনা কিশোর গ্যাং লিডার বর্তমানে পলাতক আছেন।এই বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এস আই সরোয়ার'র সাথে যোগাযোগ করলে তিনি জানান। চলমান অভিযানে রবিবার মধ্যরাতে মাদক ও ছিনতাই চাঁদাবাজি ও মারামারির একাধিক মামলার আসামির অবস্থান সনাক্ত করে গ্রেফতার করি। পরবর্তীতে কোর্টহাজতে প্রেরন করি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
