ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ দুইদিনে ৫ যুবদল কর্মী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Friday, 1 December, 2023, 12:44 AM

নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ দুইদিনে ৫ যুবদল কর্মী গ্রেপ্তার

নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ দুইদিনে ৫ যুবদল কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচ যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের পৃথক পৃথক  কয়েকটি স্থান থেকে অভিযান চালিয়ে চারজনকে ও বৃহস্পতিবার (৩০নভেম্বর) অভিযান চালিয়ে অপর আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লার তুফান আলী, মাঝপাড়ার আলী হোসেন, মসজিদপারার শাহাবুদ্দিন, হুজরাপুর এলাকার ফিরোজ, এদিকে বৃহস্পতিবার সকালে বেলেপুকুর এলাকা থেকে রুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের আদালত সংলগ্ন জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে দুটি ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুটি অংশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার পর জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার মো. হাসনাত আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারিদের আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তপূর্বক জরিত সকলকে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status