ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
নলছিটিতে মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু
মোঃ আমিন হোসেন,নলছিটি
প্রকাশ: Friday, 1 December, 2023, 12:46 AM

নলছিটিতে মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

নলছিটিতে মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক  আমির হোসেন আমু।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী  রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম ও  উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।


এসময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, আ্যডভোকেট এমআর খান কামাল, ঝালকাঠি জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও আ্যডভোকেট মোঃ কাওসার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status