ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
চকরিয়ায় শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম ০৬ বছর পর র‌্যাব-৭'র হাতে আটক
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Friday, 1 December, 2023, 12:41 AM

চকরিয়ায় শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম ০৬ বছর পর র‌্যাব-৭'র হাতে আটক

চকরিয়ায় শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম ০৬ বছর পর র‌্যাব-৭'র হাতে আটক

কক্সবাজারের চকরিয়া এলাকায় আধিপত্য বিস্তার, অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির মূলহোতা এবং হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (৪২)'কে  দীর্ঘ ০৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ভুক্তভোগি লুৎফুর রহমান পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয় উমখালী বাজারে মুদির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ১৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১০০০ ঘটিকায় চকরিয়া থানা এলাকায় আধিপত্য বিস্তার, নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম এবং অন্যান্য সহযোগীরা দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম লুৎফুর রহমান এর মুদির দোকানে বে-আইনি ভাবে ডাকাতির উদ্দেশ্যে আক্রমন করে। এসময় ভিকটিম তাদের প্রতিহত করার চেষ্টা করিলে শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম এবং অন্যান্য সহযোগীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম করে মুদির দোকানে থাকা নগদ টাকা এবং মালামাল লুন্ঠণ করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ০৬ জন নামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৫, তারিখ ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চিরিংগা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ০১:১০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চিরিংগা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রেজাউল করিম (৪২), পিতা-সমশুল আলম, সাং- সওদাগরঘোনা, থানা- চকরিয়া,জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উল্লেখিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি এবং চকরিয়া থানা এলাকায় অধিপত্য বিস্তার, নাশকতা এবং অস্থিতিশীলত পরিবেশ সৃষ্টির মূলহোতা। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি রেজাউল করিম এর বিরুদ্ধে  কক্সবাজার জেলার চকরিয়া থানায়  হত্যা, চাঁদাবাজি ও মারামারি সংক্রান্ত ০২ টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামিকে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status