ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
এ.রাশিদ,নবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 11:21 PM

দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। যানা যায় মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে বিকেল বেলা  সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়েছিলো ঐ শিশু। শিশু মাহী মাহমুদপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান ছালাউদ্দিন মাছুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৫নং ওয়ার্ডের সদস্য বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে একটি  ধানকাটা জমিতে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু মাহী। খেলার সময় একটি সাপ তাকে কামড় দেয়। মাহী বাড়িতে ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজ নিখিল চন্দ্রের কাছে নিয়ে যায়। এর পরে স্থানীয়দের পরামর্শে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নবাবগঞ্জে কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু  সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসাম বলেন সাপে কাটার পর শিশুটিকে দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

চিকিৎসকরা  মনে করেন সাপে কাটার পর ফকির কবিরাজ কে না দেখিয়ে দ্রুত হসপিটালে গিয়ে এন্টি ভেনম দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status