|
মাটির নীচ মিল্লো সাড়ে ৩ কেজি হেরোইন এক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাটির নীচ মিল্লো সাড়ে ৩ কেজি হেরোইন এক কারবারি গ্রেপ্তার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় সংবাদ মাধ্যমকে, র্যাবের দাবী গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, হাকিমপুর পশ্চিমপাড়ার একটি বাড়িতে হেরোইন বিক্রির জন্য মজুদ করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার ২৮ নভেম্বর (বুধবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে) ঐ বাড়ি ঘিরে ফেলে র্যাব, ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও তৌফিককে আটক করে ব্যাটেলিয়ন সদস্যরা। পরবর্তীতে বাড়ি তল্লাশি করে মাটির ২ ফুট নীচ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার কথা স্বীকার করে, র্যাব জানায় আসামী একজন মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন কৃষক হলেও কৃষিকাজের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
