ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বিজনেস সামিটে লন্ডন যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি রিমন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 November, 2023, 1:54 PM

বিজনেস সামিটে লন্ডন যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি রিমন

বিজনেস সামিটে লন্ডন যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি রিমন

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেসমেন্ট সামিটে যোগ দিতে লন্ডন যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন। এফবিসিসিআই’র প্রতিনিধি হিসেবে এ সামিটে যোগ দেবেন তিনি। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)র সভাপতি মাহবুবুল আলম। দুই দিনব্যাপী এই সামিট সোমবার ২৭ নভেম্বর শুরু হবে লন্ডনের মন্টাগোর গ্লাজিয়ারস হলরুমে।

এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলটি রবিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।  উল্লেখ্য, আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জের একজন উদীয়মান তরুণ ব্যবসায়ী। ২০২০-২১ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সেরা তরুণ (৪০ বছরের নিচে) করদাতার পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছিলেন উদিয়মান তরুণ এ ব্যাবসায়ী ও জেলা চেম্বার সহ-সভাপতি রিমন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status