|
মিরসরাইয়ে লরির চাপায় তিনজন শ্রমিক নিহত
মোঃ সালাউদ্দিন রাসেল ,মিরসরাই
|
![]() মিরসরাইয়ে লরির চাপায় তিনজন শ্রমিক নিহত নিহতরা হলেন, পাবনা জেলার সুজা নগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), একই জেলা ও থানার রায়পুর গ্রামের মালেক ব্যাপারির ছেলে শফিকুল ইসলাম (৪২), ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম পরিচয় দিতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে স্থাপন হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পাইপলাইন। এখানে কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঘটনার সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের চার কর্মচারী সড়কের পাশ দিয়ে হেটে কাজে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সাথে ধাক্কা দেয়। পরে লরির চালক লরির নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত গতিতে সড়কের পাশ দিয়ে মূল সড়কে উঠতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের চার কর্মচারীর ওপর দিয়ে লরি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন গুরতর আহত হন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপন গ্যাস নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী প্রত্যক্ষদর্শী মো. ঈসমাইল ও রাজিব জানান, তারা সকলে বাসা থেকে বেরিয়ে সকাল ৬টার দিকে পাশের একটি রেষ্টুরেন্টে নাস্তা করে সাড়ে ৬টার দিকে কাজে যাচ্ছিলেন। এসময় তাদের চার ফিটারম্যানকে একটি দ্রুতগামি লরি পিষে দেয়। মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এসময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
