|
জ্যাকেটের মধ্যে লুকিয়ে মাদক পাচার "র্যাবের জালে গ্রেপ্তার-২"
নতুন সময় প্রতিনিধি
|
![]() জ্যাকেটের মধ্যে লুকিয়ে মাদক পাচার বিজ্ঞপ্তিতে বলা হয় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিশেষ কায়দায় তৈরীকৃত জ্যাকেটের পকেটের মধ্যে অভিনব কৌশলে মাদক সরবরাহ করে পাচার কালে ২ মাদক ব্যবসায়ী (কারবারি)কে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দলের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার মনাহারপুর এলাকার মৃত আব্দুর রহিম ও মোছাঃ সহিনুর বেগমের পুত্র মোঃ তাজেল হাসান (১৯), অপর জন একই উপজেলার শ্যামপুর মনাকষা এলাকার মৃত ফাইজুদ্দিন ও মোছাঃ রেবিনা বেগমের পুত্র মোঃ রাইসুদ্দিন (৪৫)। পরবর্তীতে এলাকার স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে ওই আসামীর গায়ে পরিহিত অবস্থায় বিশেষ কায়দায় তৈরিকৃত জ্যাকেটের পকেটের ভিতরে রক্ষিত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ১টি মোটর সাইকেল (বাইক) ও দু'টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন জেলা ক্যাম্পের আভিযানিক দল। র্যাব জানায় আটকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ওই এলাকায় মাদকের একটি চালান সরবরাহ করা হবে এময় তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটনাস্থলে অবস্থান নেয়, পরবর্তীতে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেলের গতি রোধ করে ওইসব মাদকসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে আসামীদের জব্দকৃত আলামতসহ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন জানায় ক্যাম্প অধিনায়ক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
