ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ষাট বোতল ফেন্সিডিল-সহ ২ কারবারি ডিবির জালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 November, 2023, 2:49 PM

চাঁপাইনবাবগঞ্জে ষাট বোতল ফেন্সিডিল-সহ ২ কারবারি ডিবির জালে

চাঁপাইনবাবগঞ্জে ষাট বোতল ফেন্সিডিল-সহ ২ কারবারি ডিবির জালে

চাঁপাইনবাবগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দু'জন কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা (ডিটেক্টিভ ব্রাঞ্চ) গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিযানিক দল। বুধবার ২২নভেম্বর জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই আসগার আলী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে।

তিনি জানান চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বাবুল উদ্দীন সরদারের তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সেস'র সহায়তায় মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় শিবগঞ্জ থানার অন্তর্গত নয়া লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার মোঃ নাইমুল ইসলাম ওরফে চিনতুর ছেলে মোঃ দুরুল (৩৬), অপরজন জেলা সদরের চুনাখালি ফকিরপাড়া এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ আল আমিন (২৫)।

ওই সময় তাদের কাছ থেকে ৬০ ( ষাট) বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল (বাইক) ও দু'টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে ডিবি পুলিশের সদস্যরা।

পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশের এসআই আসগর আলী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status