ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
বাগমারার নতুন ইউএনও রিজু তামান্না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 September, 2026, 8:13 PM

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্না

রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিজু তামান্না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তার। বদলিজনিত কারণে বৃহস্পতিবার সাঁথিয়া থেকে বিদায় নেওয়ার সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয়দের ভালোবাসায় তিনি অশ্রুসিক্ত বিদায় নেন।

নতুন কর্মস্থল বাগমারায় যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ভবানীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকেও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, রিজু তামান্নাকে সাঁথিয়া উপজেলা থেকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বাগমারার ইউএনও সেলিম আহমেদকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বদলি করা হয়।

নতুন ইউএনও রিজু তামান্না দায়িত্ব গ্রহণের পর বাগমারার সরকারি সেবা আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status