ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
শেষবারের মত কর্মস্থল-সহকর্মীদের মাঝে পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 September, 2026, 8:27 PM

শেষবারের মত কর্মস্থল-সহকর্মীদের মাঝে পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়

শেষবারের মত কর্মস্থল-সহকর্মীদের মাঝে পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়

একসময় যার কণ্ঠে সরব থাকত সংবাদকক্ষ, সহকর্মীদের সঙ্গে যার প্রাণবন্ত আড্ডায় মুখর থাকত বরিশাল প্রেস ক্লাব- সেই সাংবাদিক পুলক চ্যাটার্জি এবার নীরব, নিথর হয়ে বিদায় নিলেন স্বজন ও সহকর্মীদের চোখের জলে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। 

শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে এসে চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মীরা। সেখানে সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে মরদেহ নগরীর কালীবাড়ি রোডের বাসায় নেওয়া হলে স্ত্রী ও একমাত্র মেয়ের কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ। স্বজনদের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে বিকালে নগরীর কাউনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সেখান থেকে কয়েকটি চিরকূট উদ্ধার করা হয়।

পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে অব্যাহতি পাওয়ার পর থেকেই তিনি কর্মহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status