ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আগ্নেয়াস্ত্রসহ পাবনার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 November, 2023, 2:52 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 November, 2023, 2:53 PM

আগ্নেয়াস্ত্রসহ পাবনার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

আগ্নেয়াস্ত্রসহ পাবনার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

পাবনা জেলার সন্ত্রাসী সোহাগ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে ফেরা হলোনা। পথে গ্রেপ্তার হলো র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সদস্যদের হাতে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) র‍্যাবের বার্তা বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় গণমাধ্যমকে।

বিজ্ঞপ্তির বরাতে জানা যায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল বুধবার (২২ নভেম্বর) রাত সোয়া ১০টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আওতাধীন আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী থানার দরি নাড়িচা এলাকার মৃত মাইন বিশ্বাস ও মোছাঃ আছিয়া বেগমের পুত্র মোঃ রাব্বি বিশ্বাস ওরফে সেহাগ (২১)কে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালিন তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করে র‍্যাবের আভিযানিক দলের সদস্যরা। র‍্যাব জানায় চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল তাদের গোয়েন্দা কার্যক্রমের তৎপরতা বৃদ্ধি করে। 

এর প্রেক্ষিতে বুধবার (২২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় একটি অস্ত্রের চালান সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিযানিক দল উপর উল্লেখিত স্থানে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন একটি অটোরিকশা তল্লাশীর সময় একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহতল্লাশি কালে আগ্নেয়াস্ত্র ম্যাগজিন ও গুলি উদ্ধার হয়। আটককৃত ব্যাক্তির নামে পূর্বেও একটি মামলা রয়েছে জানায় র‍্যাব। 

জিজ্ঞাসাবাদে র‍্যাব আরোও জানতে পারে ওই আসামীর বাড়ী পাবনা জেলার ঈশ্বরদীতে। শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিল সে। এ ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে র‍্যাব।

পরে এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয় বলে জানায় ক্যাম্প কমান্ডার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status