|
কুড়িগ্রামে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাধুলার মাধ্যমে কুড়িগ্রামে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক যোগ্যতা অর্জনের লক্ষ্যে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বুধবার ২২ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪টি অটিজম (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। খেলাধুলার মধ্যে ছিল দৌঁড় প্রতিযোগিতা , বিস্কুট দৌঁড় প্রতিযোগীতাসহ বিভিন্ন ধরনের গ্রামীণ আইটেম। প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, পৌর মেয়র মো: কাজিউল ইসলাম ও কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
