ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম -১৪ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ১৭ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
মোঃ জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
প্রকাশ: Thursday, 23 November, 2023, 12:09 AM

চট্টগ্রাম -১৪ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ১৭ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

চট্টগ্রাম -১৪ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ১৭ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ আসনের আ.লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্যসহ ১৭ জন। 

গতকাল বুধবার দলীয় মনোনয়ন ফরম বিতরণের ৫ম দিন শেষে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন  ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান এমপি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ও তার ছোট ভাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কায়কোবাদ উসমানী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, জেলা মহিলা আ'লীগ নেত্রী শাহেদা আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ আলম চৌধুরী, মদিনা আওয়ামীলীগ শাখার সভাপতি লায়ন রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ড. নাছির উদ্দীন জয়, যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মো. মামুন চৌধুরী, উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশর ভূঁইয়া, চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আফতাব মাহমুদ শিমুল, মাহবুবুর রহমানসহ ১৭ জন। 

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাশীরা দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে  সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল, বৈঠক ও বিএনপির ডাকা হরতাল বিরোধী শান্তি সমাবেশে অংশগ্রহণ অব্যাহত রেখেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status