|
ঝালকাঠি দুইটি আসনে আ'লীগের ১৩ জনের দলীয় মনোনয়ন ক্রয়
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
|
![]() ঝালকাঠি দুইটি আসনে আ'লীগের ১৩ জনের দলীয় মনোনয়ন ক্রয় জানাগেছে, ঝালকাঠি-১ আসনে মনোনয়ন ফরম ক্রয় করা ১০ জনের ৮ জন রাজাপুরের এবং ২ জন কাঁঠালিয়ার। রাজাপুরের ৮ জন হচ্ছে- এই আসনটিতে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে জয়ী হয়ে আসা বজলুল হক হারুন। তিনি চতুর্থ বারের মত নির্বাচন করতে এবারেও ক্রয় করেছেন দলীয় মনোনয়ন। তার সাথে রয়েছে দীর্ঘদিন থেকে মনোনয়ন প্রত্যাশি সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর পরিচালক বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান মনির। রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। রাজাপুর উপজেলা আ'লীগের সাবেক সভাপতি প্রয়াত ড. এম এ হান্নান ফিরোজের সহধর্মিণী, ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা আ'লীগের সদস্য ফাতিনাজ ফিরোজ। সাবেক ছাত্রনেতা, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত। রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি(৯) সিআইপি মোঃ রফিকুল ইসলাম লিটন। রাজাপুর উপজেলা আ'লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড আলমগীর সিকদার। রাজাপুর উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মৃধা। কাঁঠালিয়া থেকে আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সহ সভাপতি ও ত্রান সমাজকল্যাণ উপ কমিটির সদস্য কেসোয়ারা সুলতানা। সাবেক সচিব খাইরুল ইসলাম মান্নানের সহধর্মিণী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ইসরাত জাহান। এরা সবাই-ই দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী। এদিকে কমবেশি সবারই কর্মী সমর্থক থাকলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মনিরুজ্জামান মনির এবং তার কর্মী সমর্থকেরা। বিগত বছরগুলোতেও সরব ছিল এই নেতা তার কর্মী সমর্থকদের নিয়ে। করোনা কালীন কঠিন সময়েও মাঠের কর্ম ছিল চোখে পরার মত। অন্যদিকে বর্তমান সংসদ সদস্যের কিছু কর্মী সমর্থক থাকলেও তার নির্বাচনী এলাকায় পদচারণা কম থাকায় তারাও কিছুটা নির্জীব। নেতার সাথে বছরের পর বছর মুখদর্শন না হওয়ায় ক্ষোভের জন্ম নিয়েছে অধিকাংশ নেতাকর্মীর ভিতরে। ফাতিনাজ ফিরোজ তার স্বামীর রেখে যাওয়া এবং তার তৈরি করা নেতাকর্মী নিয়ে মাঝেমধ্যে রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন। কিন্তু বাকিদের এই সংসদীয় আসনে পূর্বে অল্পস্বল্প পদচারণা থাকলেও নির্বাচন কালীন বেশী লক্ষ করা যাচ্ছে। তবে সবাই তাদের টুকটাক নির্বাচনী ইস্তেহার বর্ননা করা শুরু করেছে। প্রত্যেকেই নৌকা প্রতীক পেতে দলের হাইকমান্ডে চালাচ্ছেন জোর লোভিং। রাজাপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি, জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড খায়রুল আলম সরফরাজ বলেন, আমরা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার কাছে এবারে ঝালকাঠি-১ আসনের নৌকার মাঝি হিসেবে এমন একজনকে চাই যাকে আমরা সুখে দুঃখে সব সময় কাছে পাবো। যার বেড়ে ওঠা আওয়ামীলীগের আদর্শে। সাধারণ কর্মীদের নাগালের ভিতরেই থাকবেন যিনি। দেশ ও দল বিরোধী শত্রু পক্ষ মোকাবেলায় যিনি থাকবেন অগ্রভাগে। ঝালকাঠি-২ আসনে মনোনয়ন ফরম ক্রয় করা ০৩ জনের ২ জন নলছিটি উপজেলার এবং ১জন ঝালকাঠি সদর উপজেলার। এই আসনটিতে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে জয়ী হয়ে আসা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। তিনি চতুর্থ বারের মত নির্বাচন করতে এবারেও ক্রয় করেছেন দলীয় মনোনয়ন। নলছিটি থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু ও যুব লীগের কেন্দ্রীয় নেতা মিল্লাত হোসেন। এদিকে কমবেশি সবারই কর্মী সমর্থক থাকলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছে আমির হোসেন আমু এবং তার কর্মী সমর্থকেরা। এই নেতা বিগত বছরগুলোতেও সরব ছিলেন তার কর্মী সমর্থকদের নিয়ে। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশিদের কিছু কর্মী সমর্থক থাকলেও তাদের নির্বাচনী এলাকায় পদচারণা কম থাকায় কর্মীরাও কিছুটা নির্জীব। ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, 'দেশের উন্নয়ন দেখে মানুষ এবারও স্বত:স্ফুত ভাবে নৌকায় ভোট দিবে। জেলা সদর তথা ঝালকাঠি -২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু হবেন বলে আশাবাদী। তিনি দলের প্রবীণ নেতা এবং নিতীনির্ধারক। তার বিকল্প কেউ এ আসনে তৈরি হয়নি। গত ১৫ বছরে আমির হোসেন আমু এলাকায় ব্যপক কাজ করেছেন। আমাদের দুটি সংসদীয় আসনে গত ১৫ বছরে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর এই প্রথম। জননেতা আমির হোসেন আমু জাতীয় নেতা হয়েও তৃনমুলের মানুষের কাছে থেকে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের মানুষ এখন নৌকা প্রতীককে হৃদয়ে গেঁথে নিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
