ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
দেশের হয়ে আর খেলবেন কিনা জানালেন তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 November, 2023, 9:16 PM

দেশের হয়ে আর খেলবেন কিনা জানালেন তামিম

দেশের হয়ে আর খেলবেন কিনা জানালেন তামিম

বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। তার মতো একজন বিশ্বমানের ওপেনারকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ দল।

বিশ্বকাপের দল ঘোষণার আগে গুঞ্জন রটে তামিমকে দলে নেওয়া হলে অধিনায়কত্ব করা তো দূরে থাক, বিশ্বকাপ খেলতে যাবেন না বলে হুমকি দেন সাকিব। সঙ্গত কারণেই তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। 

তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে গিয়ে টানা ৬ ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই সবার আগে বিদায় নেয় বাংলাদেশ।

শুধু তাই নয়! মাত্র এক ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের নবম পজিশনে থাকা বাংলাদেশ- শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না টাইগাররা। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে চলমান বিশ্বকাপে ১০ দলের মধ্যে সেরা ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। 

বিশ্বকাপ দলে তামিম ইকবালের ঠাঁই না হলেও দলের জন্য দোয়া করতে বলেছেন। সেই সঙ্গে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন।

শুক্রবার এক অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘আমি খেলছি বা খেলছি না- এটা সত্যিই কোনো ম্যাটার করে না। বাংলাদেশ দল খেলছে, আমাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন। তাদের উদ্দেশ্যে দেশ থেকে আমাদের ভালোবাসা দিতে হবে৷ এমনকি তাদের পরিবারকেও৷’

এক প্রশ্নের জবাবে দেশ সেরা এই ওপেনার বলেন, ‘জানি না খেলব নাকি খেলবো না সামনের দিনগুলোতে; যদি খেলি তাহলে মাঠে দেখবেন৷ আর যদি না খেলি তাহলে আবারো সেই একই কথা বলব৷ দোয়া কইরেন আমার জন্য।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status